মৌলভীবাজারে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

্র
২৫ এপ্রিল ২০২৫, ১৭:১৯আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৭:১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ির শংকরসেনা গ্রামের গড়পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু মিয়া। 

স্বপন দেব সজল বলেন, ‘বিরল এই লজ্জাবতী বানরটি গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। সে সময় একটি কুকুর হঠাৎ আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে যায়। কুকুরের চিৎকারে পথচারী জুনু মিয়া এগিয়ে এসে বানরটিকে উদ্ধার করেন।’

তিনি আরও জানান, বর্তমানে লজ্জাবতী বানরটি সেবা ফাউন্ডেশনের আশ্রয়ে সুস্থ আছে। পরে বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হবে।

পথচারী জুনু মিয়া বলেন, ‘কুকুরের চিৎকারে কাছে গিয়ে দেখি লজ্জাবতী বানরটি ভীত হয়ে পড়ে আছে। পরে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা নিয়ে যায়। তবে বানরটি সুস্থ আছে।’

শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এসিএফ জামিল খান বলেন, ‘শুনেছি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। ২-১ দিনের মধ্যে সেটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।’

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম