বাংলাদেশের সঙ্গে লাগতে আসবেন না: ভারতের প্রতি নুরের হুঁশিয়ারি

পঞ্চগড় প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বাংলাদেশ দখল এত সহজ না। বর্তমানে ভারতকেই একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান গুঁতা দিচ্ছে। চীন এবং পাকিস্তানকে সামলাতেই তো ভারতের জান শেষ। বাংলাদেশের সঙ্গে লাগতে আসবেন না।’

শনিবার দুপুরে গণঅধিকার পরিষদ পঞ্চগড় শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ভিপি নূর আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাহফুজুর রহমানকে পরিচয় করিয়ে দেন। গণসমাবেশে জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীসহ হাজারও সাধারণ মানুষ অংশ নেন।

পঞ্চগড় শাখার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় দলটির মুখপাত্র সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, জাগপার পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, বাংলাদেশ জাসদের পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক সাজেদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চগড় জেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

/এমএএ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের