পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ২২:৩৫ আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২২:৩৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুর থেকে তাজরিন (১৩) ও জান্নাতুন (১০) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তাজরিন ওই গ্রামের আব্দুল হাকিমের মেয়ে এবং স্থানীয় বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জান্নাতুন একই গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে এবং কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহপাঠী আট শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় জান্নাতুন ও তাজরিন পানিতে তলিয়ে যায়। পরে তাদের মরদেহ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গিয়ে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘শিশু দুটি সাঁতার জানতো না বলে আমরা তাদের পারিবারিক সূত্রে জানতে পারি। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ দুটি  উদ্ধার করে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পানিতে ডুবে দুজনের মৃত্যুর দুঃসংবাদে এলাকায় ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন-সহপাঠীদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে চারপাশ।

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম