ডাকাতিয়ায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ২১:৫৬আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২১:৫৬

চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সৌম্য দ্বীপ সরকার আপন (১৭) নামে কলেজছাত্র নিখোঁজ হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ওই এলাকায় গোসল করতে নেমে সাঁতার কেটে যাওয়ার সময় বাল্কহেডের প্রচণ্ড ঢেউয়ে তলিয়ে যায় আপন।

আপন শহরের মিশন রোড এলাকার বাসিন্দা এবং শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তারা বাবা মানিক রঞ্জন সরকার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ঘটনাস্থলে স্থানীয়রা নদীতে তলিয়ে যাওয়ার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস চাঁদপুরের নৌ ইউনিটের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত আপনকে উদ্ধারের চেষ্টা চালায়।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে আপন বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে আসে। তারা সাঁতার দিয়ে নদীর এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা করে। এ সময় নদীর মাঝখান দিয়ে একটি বালুবোঝাই বাল্কহেড যাওয়ায় প্রচণ্ড ঢেউয়ে আপন নদীতে তলিয়ে যায়। বন্ধুরা তীরে উঠলেও আপন নিখোঁজ হয় সে।

আপনের মা শান্তা সরকার জানান, বাসা থেকে না বলে আপন বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে চলে এসে নিখোঁজ হয়। সে সাঁতার অল্প অল্প পারে। তবে মাঝেমধ্যে পরিবারের কাউকে না বলে নদীতে গোসল করতে আসে। ছেলের খোঁজ পেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহমদ বলেন, ‘বেলা আড়াইটায় আমরা নিখোঁজের সংবাদ পাই। ২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। সন্ধ্যা ৭টা ৭ মিনিট পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিল। নিখোঁজ কলেজছাত্রের সন্ধান না পেয়ে কার্যক্রম বন্ধ করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে উদ্ধার কার্যক্রমে ছিল কোস্টগার্ড ডুবুরি দল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিলে আগামীকালও উদ্ধার কার্যক্রম চলবে।’

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের