গাইবান্ধায় সংবাদপত্র বিক্রেতা আনিস হত্যার ঘটনায় একজন আটক

গাইবান্ধা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ২৩:০০আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২৩:০০

গাইবান্ধায় সংবাদপত্র বিক্রেতা আনিস হত্যায় জড়িত সন্দেহে আরিফ মিয়া (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা শহরের পৌরপার্ক থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফ মিয়া শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জনান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরপার্ক থেকে আরিফকে আটক করা হয়। আনিস হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, সদর উপজেলার কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে আনিস মিয়া (৩৭)। তিনি প্রায় ১৫ বছর ধরে গাইবান্ধা শহরে সংবাদপত্র ফেরি করে বিক্রি করেন। পত্রিকা বিক্রির পর প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত তিনি অটোবাইক চালান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে শহরের রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে তার অটোবাইকে ওঠে। সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা আনিসকে ছুরিকাঘাত করে হত্যার পর অটোবাইক নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় শুক্রবার রাতে নিহত আনিস মিয়ার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি দেখানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী