ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
০৪ মে ২০২৫, ১৫:৫১আপডেট : ০৪ মে ২০২৫, ১৫:৫১

ফরিদপুরের সালথায় ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ মার্চ) দুপুরে কোতয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাসির উদ্দিন কাকিলাখোলা গ্রামের মহি উদ্দিন মাতুব্বরের ছেলে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং একটি টিনের ঘরে আগুন দেওয়া হয়। সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া এবং উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা করে।

সে সময় ওই ব্যবসায়ীর সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্লার দুটি ঘর, ইউনুস মোল্লার দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনার প্রধান আসামি ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর।

সালথা থানার ওসি আতাউর রহমান জানান, সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে দুটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি