বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

বরিশাল প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৫:৫২আপডেট : ০৭ মে ২০২৫, ১৬:০০

বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক। এ সময় এক দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

আটক দালাল সঞ্জীব কুমার দাস বরিশাল নগরীর দফতরখানা এলাকার বাসিন্দা।

দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন, ‘আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বিআরটিএ কার্যালয়ে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় দুদকের স্টাফরা পেশাদার চালকের লাইসেন্স করতে দালাল সঞ্জীবের শরণাপন্ন হলে তিনি টাকার বিনিময়ে লাইসেন্স করে দিতে রাজি হন। তাদের কাছে ২১ হাজার টাকা দাবি করেন। এরপর তাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়ার ভ্রাম্যমাণ আদালতে সে স্বীকার করে এভাবে একাধিক লাইসেন্স টাকার বিনিময়ে করে দেওয়ার বিষয়টি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটক সঞ্জীব কুমারকে এক মাসের কারাদণ্ড এবং ২শ টাকা জরিমানা করেন। পরে পুলিশের মাধ্যমে সঞ্জীবকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’

দালালদের সঙ্গে বিআরটিএ’র কর্মকর্তাদের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি ঢাকা কেন্দ্রীয় অফিসকে অবহিত করা হবে। সেখান থেকে নির্দেশনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই দুদক কর্মকর্তা।

 

/এমএএ/
সম্পর্কিত
মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে সতর্কতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম