উখিয়া-টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১৮:২৭আপডেট : ০৮ মে ২০২৫, ১৮:৪৯

কক্সবাজারের উখিয়া-টেকনাফের দুর্গম পাহাড়ের বনে মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, এপিবিএন, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও বন বিভাগের ৪৬৭ সদস্যের যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় এ অভিযানে যায় যৌথ বাহিনী। 

অভিযানে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫০টি ইয়াবা, ১০০ গ্রাম গাজা, ২টি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, একটি অস্ত্র তৈরির যন্ত্রাংশ, ৪টি রামদা, ২টি ছুরি, একটি চাকু, ৩টি কিরিচ। 

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় এ অভিযান চালায় যৌথ বাহিনী অভিযান শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫-এর অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান বলেন, ‘গত তিন মাসে কক্সবাজার জেলায় চল্লিশটির মতো অপহরণের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৩০টির মতো ঘটনা শুধু দুই উপজেলা টেকনাফ ও উখিয়াতে সংঘটিত হয়েছে। গোয়েন্দাসূত্রে উপজেলা দুটিতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদেরকে উখিয়ার জালিয়া পালং, শামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়া পাড়ার গহিন অরণ্যে রাখে। ওই এলাকাগুলো দুর্গম হওয়ায় সন্ত্রাসী ও ডাকাতরা নিরাপদ আশ্রয় মনে করে। এই গহিন এলাকা থেকে তাদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে আমরা আজ র‌্যাব ও অন্যান্য বাহিনীর চার শতাধিক সদস্য নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করি। এ অভিযানে র‌্যাবের পাশাপাশি সব বাহিনীর সদস্য, যেমন সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ এবং বন বিভাগের সক্রিয় অংশগ্রহণ ছিল। সাঁড়াশি অভিযানে আমরা সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘর ও কটেজের সন্ধান পাই।’

তিনি আরও বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করে বার্তা দিয়েছি। আমরা এখন পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছি।’

এ ছাড়াও ৩০ জনের একটি তালিকা তৈরির কথাও জানান অভিযানে অংশ নেওয়া র‍্যাবের এই কর্মকর্তা। তাদের গ্রেফতারে পাহাড়ে ফের অভিযানের কথাও জানান তিনি।

এই অভিযানে ড্রোন ওড়ানোসহ দুই-একটি টংঘর পুড়িয়ে দেওয়ার ছবি-ফুটেজ সরবরাহ করা হয় র‍্যাবের পক্ষ থেকে। এলাকাগুলো পুনরায় সন্ত্রাসী ও ডাকাতদের নিরাপদ আশ্রয় না হতে পারে সেজন্য নিয়মিত এখানে সাঁড়াশি অভিযান পরিচালিত হবে বলেও জানিয়েছে র‍্যাব।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের