সিএনজি অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২৫, ২৩:০৭আপডেট : ১০ মে ২০২৫, ২৩:০৭

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় দুই ভাইসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১০ মে) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগৎচর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে নূর ইসলাম (৭০) এবং একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত মধু মিয়া ওরফে মুধু মুন্সির ছেলে আবুল কাসেম (৬১) ও আবু তাহের (৬৫)।  

স্বজনরা জানান, আবু তাহের ও আবুল কাসেম তাদের বন্ধু নূর ইসলামকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি থেকে কিশোরগঞ্জে যাচ্ছিলেন। পথে চৌদ্দশত এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে আবু তাহের মারা যান। অপর দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।

তবে এ বিষয়ে কটিয়াদি হাইওয়ে থানার (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার কোনও তথ্য তাদের জানা নেই।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুই জন আহত হন। পরে সন্ধ্যায় স্বজনরা আহতদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত তিন জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী