রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি
১২ মে ২০২৫, ১৩:১৭আপডেট : ১২ মে ২০২৫, ১৩:১৭

ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে ‘রেলপথ বাস্তবায়ন পরিষদের’ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় সংগঠনটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তব্য দেন রেলপথ বাস্তবায়ন পরিষদের সভাপতি রেল আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন লিম্পা, সহ-সভাপতি হোসান ইমাম (হিমু), যুগ্ম সাধারণ সম্পাদক ইফাজ তানভীর মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, দফতর সম্পাদক আশিকুর রহমান মিনার, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মাহমুদ জয়, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মল্লিক, সংস্কৃতিকর্মী শাহিনূর রহমান লিটন, সমাজকর্মী গাউস গোর্কী, আনোয়ার পারভেজ মাসুম, জিহান লিমনসহ আরও অনেকে।

এ ছাড়া কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

বক্তারা বলেন, ‘যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও ঝিনাইদহ শহর এখনও রেল সংযোগ থেকে বঞ্চিত।’ তারা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি জানান। বক্তারা আরও বলেন, ‘এই রেলপথ বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।’

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী