চাঁদপুরে গণঅভ্যুত্থানে শহীদ ৩০ পরিবারকে অনুদান প্রদান

চাঁদপুর প্রতিনিধি
১৩ মে ২০২৫, ২০:১২আপডেট : ১৩ মে ২০২৫, ২০:১২

চাঁদপুরে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩০ শহীদ পরিবারের সদস্যদের হাতে ৫৯ লাখ টাকা অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মা তার সন্তান হারিয়েছেন, স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, বোন তার ভাই হারিয়েছেন। শহীদ পরিবারের মধ্যে যিনি অনুদান পাওয়ার যোগ্য, তিনি আর্থিক অনুদান পাবেন। আমরা আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে আছে সরকার।’

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরীসহ আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী