দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়: মামুনুল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ মে ২০২৫, ২২:৪০আপডেট : ১৭ মে ২০২৫, ২২:৪৩

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বাংলার এক ইঞ্চি মাটিও ভীনদেশীদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়।’ তিনি শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন।

জুলাই ও শাপলা চত্বর হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, সারা দেশে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘২০২৪ সালের স্বাধীনতা বাংলাদেশের মানুষের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি।’

নারীর অধিকার প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সব ইসলামী সংগঠন নারীর ন্যায্য অধিকার রক্ষার দাবিতে মাঠে নামছে। নারীর অধিকারের কথা বলে আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেবো না। যারা এ নিয়ে পাঁয়তারা করছে রাজপথে তাদের মোকাবিলা করা হবে। নারীর অধিকারের ব্যবসা বাংলাদেশে চলবে না।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন– বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

পরে মামুনুল হক আগামী নির্বাচনে তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনি আসনে তার দলের পক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারা হলেন– ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে হাফেজ মাওলানা সাইদুল্লা বিন আনসারী; ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনে মাওলানা মনিরুল ইসলাম খন্দকার; ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মাওলানা মুফতি মহসিনুল হাসান; ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মাওলানা কাজী মইনুদ্দীন; ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাওলানা আব্দুল মজিদ।

/এমএএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি