প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ীই নির্বাচন হবে, জানালেন ইসি মাছউদ

রাজশাহী প্রতিনিধি
১৮ মে ২০২৫, ২২:৫০আপডেট : ১৮ মে ২০২৫, ২২:৫০

প্রধান উপদেষ্টার ঘোষণা দেওয়া সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। রবিবার (১৮ মে) সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য– এই বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে।’

নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রস্তুতি তো সব সময়ের। আমরা হলাম বাস্তবায়নকারী সংস্থা। কাজেই আমাদের প্রস্তুতি তো সব সময় থাকে।’

পরে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা যোগ দেন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী