নরসিংদীতে কবি হাসনাইন হীরার ওপর দুর্বৃত্তদের হামলা

নরসিংদী প্রতিনিধি
২১ মে ২০২৫, ২০:৪৫ আপডেট : ২১ মে ২০২৫, ২০:৪৫

নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন কবি হাসনাইন হীরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার খানেপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বুধবার সকাল থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও সমালোচনা চলছে।

কবি হাসনাইন হীরার জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়া হলেও তিনি প্রায় এক যুগ ধরেই নরসিংদীতে বসবাস করছেন। ২০২০ সালে ‘বাঁক বাচনের বৈঠা’ নামে তার একটি কাব্যগ্রন্থ ‘জেমকন তরুণ কবিতা’ পুরস্কার অর্জন করে।

হাসনাইন হীরার পরিবারের সদস্য ও সুধীজনরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে পলাশের বালিয়া মোড় থেকে মোটরসাইকেলে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় আসছিলেন তিনি। খানেপুর এলাকায় পৌঁছালে নির্জন সড়কে হঠাৎ একদল দুর্বৃত্ত কাঁটাযুক্ত তার (কাঁটাতারের বেড়া তৈরিতে ব্যবহৃত হয়) দিয়ে হীরার গতিরোধের চেষ্টা করে। এ সময় কাঁটাযুক্ত ওই তার গলায় লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। তার গলার বেশ কিছু অংশ কেটে যায়। এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা হীরাকে উদ্ধার করে প্রথমে এলাকার একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। বর্তমানে তিনি নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে কবি হাসনাইন হীরা ফোনে বলেন, ‘ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। তারা আগে থেকেই ওত পেতে ছিল। কী জন্য এই ঘটনা ঘটেছে তা আমি নিশ্চিত নই। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। কিছুটা সুস্থ হলে আমি আইনি পদক্ষেপ নেবো।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘আমি ঘটনাটির পুরোপুরি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি