মৌলভীবাজার সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশ করা ১২১ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ মে ২০২৫, ২০:৩৯আপডেট : ২৫ মে ২০২৫, ২০:৩৯

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ আরও ১২১ জনকে আটক করেছে বিজিবি। রবিবার (২৫ মে) ভোরে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদের ঠেলে সীমান্তের এপারে পাঠিয়েছে। তবে আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।

এ নিয়ে বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৪০ জনকে আটক করলো বিজিবি।

আটককৃতদের মধ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা ৭৯ জনকে এবং পাল্লাথল বিওপি ক্যাম্পের সদস্যরা ৪২ জনকে আটক করেন। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সকালে বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ১২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় টহল জোরদার রয়েছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, ‘বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনকে আটক করেছে বিজিবি। সকালে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

এ ছাড়াও গত ১৫ মে একই জেলার কুলাউড়া উপজেলার মুরুইছড়া সীমান্ত এলাকা দিয়ে পুশ ইন করা ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল। এরপর আবার বৃহস্পতিবার (২২ মে) সকালে একই এলাকা দিয়ে শিশুসহ আরও সাত বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী