পঞ্চগড় সীমান্তে আরও ২১ জনকে পুশ ইন করেছে বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৮:৩৩আপডেট : ২২ মে ২০২৫, ১৮:৩৩

পঞ্চগড়ে সীমান্তে আরও ২১ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোররাতে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা বিওপি এলাকার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

জয়ধরভাঙ্গা সীমান্তের আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ী এলাকা থেকে বিজিবির টহল দল ২১ জনকে (পুরুষ ২, নারী ৬ এবং শিশু ১৩) আটক করে বিজিবি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, বিজিবি বৃহস্পতিবার বিকালে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। আটক শিশুদের সমাজসেবার মাধ্যমে সেফ হোমে এবং অন্যদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিজিবি কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করবে।

নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘বিএসএফ পঞ্চগড়ের জয়ধরভাংগা সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে পুশ ইন করে। পরে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে আটক ব্যক্তিদের বড়বাড়ি বিওপি ক্যাম্পে রাখা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিএসএফ পুশ ইন করায় আমরা পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানিয়েছি।’

এর আগে শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার পৃথক দুটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ নারী ও শিশুসহ ১১ জনকে পুশ ইন করে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি