‘একটি গোষ্ঠী এনবিআরের চুরির সিস্টেম আগের মতোই রাখতে চায়’

নোয়াখালী প্রতিনিধি
২৭ মে ২০২৫, ২২:৩৩আপডেট : ২৭ মে ২০২৫, ২২:৩৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘এনবিআর থেকে প্রতি বছর কয়েক লাখ কোটি টাকা পাচার হয়। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টর এনবিআর। সেই এনবিআর সংস্কারে সরকার উদ্যোগ নিয়েছে। এই সরকার বলছে, কর আরোপ করবে একটি সংস্থা, কর আদায় করবে অন্য একটি সংস্থা। এই সরকার যখনই এনবিআর, বন্দর সংস্কারে হাত দিয়েছে, তখনই একটি গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে। এনবিআরের চুরির সিস্টেম তারা আগের মতোই রাখতে চায়।’

মঙ্গলবার (২৭ মে) বিকালে নোয়াখালী জেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের সঙ্গে মতবিনিময় ও প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সভায় ভারত থেকে অস্ত্র কেনা প্রসঙ্গে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘শেখ হাসিনার আমলে ভারত পুরনো ট্যাংক, হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারত না, সেগুলো বাংলাদেশের কাছে জোরপূর্বক বিক্রি করতো। ডক্টর ইউনুসের সরকার সশস্ত্র বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য ভারত থেকে অস্ত্র কেনার ২১ বিলিয়ন টাকার চুক্তি বাতিল করেছে। এই চুক্তি বাতিল করা হয়েছিল ড. খলিলুর রহমানের নেতৃত্বে। তারপর থেকে একটি গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে। তারা মানুষকে বোঝাতে চাচ্ছে, ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। তারা মনে করছে, বাংলাদেশের মানুষ এখনও বোকার স্বর্গে বসবাস করছে।’

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমাদের সমুদ্র বন্দর দখল করে রেখেছে সাইফ পাওয়ারটেকসহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। যারা দীর্ঘ সময় থেকে আমাদের চট্টগ্রাম বন্দরের এক-চতুর্থাংশ দখল করে রেখেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যখন আমরা বলছি, আমাদের বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন দরকার, আধুনিক নিয়ম-নীতি দরকার। এমন একটি কোম্পানির মাধ্যমে বন্দর ব্যবস্থাপনা দরকার যার ফলে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সমুদ্র বন্দরে রূপ নেবে আমাদের চট্টগ্রাম বন্দর। ঠিক তখনই একটি শ্রেণির গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে। তারা কি ভুলে গেছে সাইফ পাওয়ারটেকের ইতিহাস? এ দেশের হাজার হাজার কোটি টাকার লুটপাটের ইতিহাস?’

জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রস্তুতি সভার উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর মা ফরিদা ইয়াসমিন। এ সময় কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, নোয়াখালীর সংগঠক ইয়াছিন আরাফাতসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী