আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়: হাসনাত আবদুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০২৫, ১০:৫৩আপডেট : ২৮ মে ২০২৫, ১০:৫৩

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে, টেন্ডারবাজি করে ও গরিবের সম্পদ লুণ্ঠন করে। আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনি যোগ্য নেতৃত্ব নির্বাচনের আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিৎ।’

মঙ্গলবার (২৭ মে) বিকালে চট্টগ্রাম নগরীর চকবাজারে মহানগর এনসিপি আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের ঘর থেকে শুরু করতে হবে। আপনার বাবা বেতন পান ৪০ হাজার টাকা, ফ্ল্যাট ভাড়া দেন ২৫ হাজার টাকা, আপনাকে আইফোন কিনে দেন দেড় লাখ টাকায়, আপনি যদি আপনার বাবার ইনকাম নিয়ে প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার শিক্ষাটা যথাযথ হচ্ছে না। আমাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে পরিবার থেকে। প্রথমে প্রশ্ন করতে হবে বাবার ইনকাম নিয়ে। বাবার ইনকামের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করার সৎ সাহস যদি আমাদের থাকে, তাহলে রাষ্ট্রক্ষমতায় যারা থাকে, তাদের প্রশ্ন করার সৎ সাহস আমরা অর্জন করতে পারবো।’

তিনি বলেন, ‘দেশের মানুষের জন্য, দেশের সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের কাছে নেমে এসেছি। আমাদের নিজেদের স্বচ্ছ ইনকাম সোর্স রয়েছে। রাজনীতি করে, টেন্ডারবাজি করে আমাদের চলাফেরার করার কোনও প্রয়োজন নাই।’

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত বলেন, ‘আপনাদের মা-বাবা ও পরিবার যদি ভোট বিক্রি করতে চায় তাহলে প্রতিবাদ করুন। ওনাকে বলেন, আপনি আজকে এক হাজার টাকা দিয়ে ভোট বিক্রি করছেন, পাঁচ বছর এই নেতা আপনাকে নির্যাতন করবে। সে জন্য একজন যোগ্য নেতৃত্ব খোঁজার থেকে একজন যোগ্য ভোটার হওয়া আমাদের প্রথম প্রয়োজন। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।’

চকবাজারের পথসভা শেষে এনসিপি নেতারা বহদ্দারহাট মোড়ে আরেকটি পথসভায় অংশ নেন। এরপর শাহ আমানত সেতু চত্বর, নিউমার্কেট, আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে এবং অলঙ্কার মোড়ে এনসিপির পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভাগুলোতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু ও আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন ও আজিজুর রহমান রিজভী এবং চট্টগ্রাম নগরীর বিভিন্ন শাখার নেতারা বক্তব্য রাখেন।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী