মানুষের চাওয়া-পাওয়ার ওপর ভিত্তি করেই এনসিপি ইশতেহার ঘোষণা করবে: সারজিস আলম

গাইবান্ধা প্রতিনিধি
৩০ মে ২০২৫, ২০:২৩আপডেট : ৩০ মে ২০২৫, ২০:২৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা দেশের সব পর্যায়ের মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনছি। সারা দেশে দ্রব্যমূল্যের সিন্ডিকেট খেটে খাওয়া এসব মানুষের অবস্থা নাভিশ্বাস করে তুলছে। খেটে খাওয়া মানুষরা যে আয় করেন তা দিয়ে সংসার চলে কিনা তা জানার চেষ্টা করছি। মানুষের চাওয়া-পাওয়ার ওপর ভিত্তি করেই আগামীতে এনসিপি ইশতেহার ঘোষণা করবে।’

শুক্রবার (৩০ মে) দুপুরে বৈরী আবহাওয়ার মাঝে গাইবান্ধা জেলার সাত উপজেলা সফরের শুরুতে গোবিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তায় আয়োজিত পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় সারজিস আলম আরও বলেন, ‘আমরা আগামীর বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনও দল ও মার্কার দালালি-দ্বাসত্ব প্রত্যাশা করি না। বিগত সময়ে প্রশাসন দালালি করেছে। কিন্তু পরবর্তী সময়ে তারা এবং তাদের সন্তান মানুষের সামনে আশার মতো অবস্থা ছিল না। সে কারণে তোষামদি চর্চা তাদের মানায় না। আমরা চাই, আগামীতে দল বা মার্কা দেখে ভোট নয়। যিনি ভালো মানুষ এলাকার উন্নয়নে কাজ করবেন এমন মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করুন।’

গাইবান্ধা জেলা দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার কথা তুলে ধরে সারজিস আলম বলেন, ‘এই জেলায় শিক্ষা, স্বাস্থ্যর উন্নয়নের পাশাপাশি অন্যতম দাবি হচ্ছে গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন। ইপিজেড বাস্তবায়ন হলে গাইবান্ধার জেলার ভাগ্য পরিবর্তন হতে পারে। তবে ইপিজেড হওয়ার জন্য সরকারের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। ইপিজেড বাস্তবায়নে যদি রাজনৈতিক দলের নেতাদের কোন্দল বাধা হয়ে দাঁড়ায় তাহলে আপনারা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবেন। সবার আগে জেলা-উপজেলার এবং মানুষের স্বার্থরক্ষায় আমাদের কাজ করতে হবে। তাহলে গাইবান্ধা জেলা এগিয়ে যাবে।’

উত্তরাঞ্চল কৃষিপ্রধান এলাকা উল্লেখ করে তিনি বলেন, ‘উত্তরের কৃষককে সিন্ডিকেট করে জিম্মি করা হয়। কৃষকের ফসল রাখার মতো পর্যাপ্ত হিমাগার নেই। অল্প যা কিছু হিমাগার আছে সেখানেও সিন্ডিকেটের কারণে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। উত্তরাঞ্চলকে নিয়ে কৃষিতে একটি মডেল রোডম্যাপ তৈরি করতে হবে।’

পথসভায় সারজিস আলম ছাড়াও আরও বক্তব্য দেন– এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, সদস্য ফিহাদুর রহমান দিবস।

এ পথসভা ও গণসংযোগে অংশ নেন এনসিপির গাইবান্ধা জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের