টাঙ্গুয়ার হাওরে আগুনে পুড়ে গেছে পর্যটকবাহী নৌকা

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০২৫, ২২:৩৫আপডেট : ৩০ মে ২০২৫, ২২:৩৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটকবাহী হাউসবোট আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। এ সময় ওই ১৩ জন পর্যটক থাকলেও তারা নিরাপদে নৌকাটি থেকে নেমে পড়েন।

জানা গেছে, পর্যটকবাহী নৌকাটি সুনামগঞ্জ থেকে পর্যটকের ট্রিপ নিয়ে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, যাদুকাটা নদীসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকায় নীলাদ্রি লেকে নোঙর করে। বোটের বাবুর্চি রাতের খাবার তৈরি করার সময় রান্নার রুমের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব হোসেন বলেন, ‘নৌকায় ১৩ জন পর্যটক ছিলেন। আজ রাত ৮টার দিকে জেনারেটর থেকে আগুন লেগে ইঞ্জিন রুমের ফুয়েল ট্যাংকে ছড়িয়ে পড়ে। পরে ফুয়েল ট্যাংকের আগুনে রান্নার রুমের সিলিন্ডার ফেটে গিয়ে পুরো হাউসবোটের স্টিলের অংশ ছাড়া সব কিছু পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের শুরুতেই পর্যটকরা নিরাপদে নৌকা থেকে নেমে আসেন। স্থানীয়রা আগুন নেভান। রাহাবার নামে ওই হাউসবোটের মালিক ঢাকার এক ব্যক্তি।’

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আবির দাস জানান, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি