ফেনী সীমান্তে ১৩ জনকে পুশ ইন করলো বিএসএফ

ফেনী প্রতিনিধি
৩১ মে ২০২৫, ০৮:৫৫আপডেট : ৩১ মে ২০২৫, ০৮:৫৫

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে।

বিজিবি জানায়, ঘটনার দিন বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ প্রথমে আটক ব্যক্তিদের হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত পিলার ২১৯৪-৪-এস এলাকায় তাদের হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে বাংলাদেশে পুশ ইন করে। একপর্যায়ে তারা মটুয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করলে বিজিবি তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে ছয় জন শিশু এবং তিন জন নারী রয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে ইটভাটায় কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আটক ১৩ জনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজিবি জানিয়েছে, পুশ ইনের ঘটনা বন্ধ করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, এর আগে ২২ মে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ জনকে একইভাবে পুশ ইন করেছিল বিএসএফ।

/এমএএ/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার