পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৩:৩৪আপডেট : ৩১ মে ২০২৫, ১৩:৩৪

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্মকর্তার বাবার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পুলিশ কর্মকর্তার বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মালামাল লুটে নেয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা গ্রামের ব্যবসায়ী নাজমুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষিয়টি নিশ্চিত করেছেন।

ডাকাতির শিকার ব্যবসায়ী নাজমুল আলমের মেয়ে আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত।

ব্যবসায়ী নাজমুল আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জনের ডাকাত দল বাড়ির নিচতলার পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা দোতলায় উঠে দরজা ভেঙে ব্যবসায়ী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ চার লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে ব্যবসায়ীর মেয়ে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বাবার বাড়ি কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা গ্রামে আসেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী