যাত্রীকে হত্যার অভিযোগ, ট্রেন আটকে রেলের স্টাফদের বিচার দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৭:৫৯ আপডেট : ০১ জুন ২০২৫, ১৭:৫৯

চুয়াডাঙ্গায় আব্দুল গাফফার আকাশ (২৫) নামে যুবককে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ট্রেন আটকে রেখে উথলী ইউনিয়নবাসী ও শোকার্ত পরিবারের ব্যানারে আজ উথলী রেলস্টেশনে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।

এ সময় খুলনা থেকে রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ ট্রেন উথলী রেলস্টেশনে পৌঁছালে মানববন্ধনের কারণে ট্রেনটি আটকে পড়ে। পরে সেনাবাহিনীর সদস্য, পুলিশ এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় একঘণ্টা অপেক্ষার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

গত ২১ মে কপোতাক্ষ ট্রেনে চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে জয়রামপুর রেললাইনের পাশে পড়ে ছিল গাফফার আলী আকাশের মরদেহ। এলাকাবাসীর ধারণা, চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে।

আকাশ জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় মৃত আকাশের বাবা জিন্নাত আলী বাদী হয়ে গত ২১ মে ওই ট্রেনের বগিতে দায়িত্বে থাকা দুই জন রেলওয়ে পুলিশ, একজন টিটিই এবং দুই জন অ্যাটেনডেন্টকে আসামি করে চুয়াডাঙ্গা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আকাশ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়ে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিন, মৃত আকাশের বাবা জিন্নাত আলী বক্তব্য দেন। বক্তব্যে তারা আকাশকে পরিকল্পিতভাবে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগ করে সুষ্ঠু বিচারের দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
চীনের হাইস্পিড ট্রেনে বিলাসবহুল ভ্রমণ, টিকিটের দাম কত?
ট্রেনের টিকিট কেনায় রেলওয়ের সতর্কবার্তা
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক