তিন মামলায় জামিন পাননি সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০২৫, ১৫:৪৬আপডেট : ০২ জুন ২০২৫, ১৫:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যার ঘটনাসহ তিন মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেননি আদালত।

সোমবার (২ জুন) দুপুরে জেলা ও দায়ার জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই আদেশ দেন। জামিন শুনানির সময় মেয়র আইভীকে আদালতে উপস্থিত করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার তিনটি মামলায় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেননি। জামিন শুনানির সময় আসামিকে আদালতে আনা হয়নি।’

আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানায় দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন আদালত মঞ্জুর করেননি। এই জামিন শুনানির সময় আসামিকে আদালতে হাজির করার প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, ৯ মে ভোরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেফতার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে ১৩ সেপ্টেম্বর মো. তুহিন হত্যা মামলা এবং ১১ সেপ্টেম্বর নাদিম হত্যার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই তিনটি মামলায় ৫ দফায় জামিন আবেদন করলে আদালত যথাক্রমে তা মঞ্জুর করেননি।

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
আইভীকে গ্রেফতার না দেখানোর আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি