সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৬:১৯ আপডেট : ০৪ জুন ২০২৫, ১৬:১৯

নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লামিয়া (৬) নামে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) সকালে শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লামিয়া গার্মেন্টসকর্মী নাজিম উদ্দিন ও মিনা খাতুন দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির কাছে বাড়ি করে সেখানেই বসবাস করেন। স্ত্রীকে নিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। দুই মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকতো। মঙ্গলবার (৩ জুন) বিকালে লামিয়া নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন নানা। আজ সকালে বিন্নাদাইর গ্রামের পলাতক আওয়ামী লীগ নেত্রী রুপা খাতুনের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রুপা পালিয়ে যাওয়ায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরে ওই বাড়িটি নেশাখোর ও অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়।

শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী জানান, নিহতের মুখ স্কচটেপ দিয়ে প্যাঁচানো ও হাত-পা বাঁধা ছিল। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি