রাতের আঁধারে ১২ জনকে সীমান্তের এপারে ঠেলে দিয়েছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৪:৫০ আপডেট : ১০ জুন ২০২৫, ১৫:০৯

রাতের আঁধারে মেহেরপুর সীমান্ত দিয়ে আবারও নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মঙ্গলবার ভোরে ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে।

বিজিবি জানায়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ সদস্যরা এসব বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবির আনন্দবাস ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ভারতীয় পুলিশ হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে ওই ব্যক্তিদের আটক করে বহরমপুরের একটি জেলে পাঠায়। সেখান থেকে বিএসএফ তাদের সীমান্তে এনে পুশ ইন করে।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক