কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ২১:৪৮ আপডেট : ১৪ জুন ২০২৫, ২১:৪৮

কুমিল্লায় চার জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাত পৌনে ৮টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি তারা করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।

জানা গেছে, ১০ জুন আক্রান্ত হন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুনির আব্দুল মতিন (৭০); ১২ জুন কুমিল্লা সিটি করপোরেশনের উজিরদিঘির পাড় এলাকার সানজিদা আক্তার (৩০) এবং বুড়িচং উপজেলার মো. হেলাল আহমেদ (৩৮); সবশেষ ১৩ জুন আক্রান্ত হয়েছেন আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মো. ইবনে জুবায়ের (৩৯)।

করোনা শনাক্তে কুমিল্লা এমআরআই ও সিটিস্ক্যান সেন্টারের ম্যানেজার রয়েল ফোনে বলেন, ‘১৩ জুন একজন, এর আগে ১২ জুন দুজন ও ১০ জুন একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সবাই কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে তারা কোথায় আছেন তা আমরা জানি না।’

সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, ‘কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে রিপোর্ট পেয়েছি। তারা কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে করোনার পরীক্ষা করার পর পজিটিভ আসে। এর মধ্যে দুজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

/এমএএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির