রংপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

রংপুর প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১৭:৪৫আপডেট : ১৬ জুন ২০২৫, ১৮:০৭

বিভাগীয় নগরী রংপুরের অভিজাত এলাকা ধাপে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। এ সময় তিনটি বেসরকারি হাসপাতালকে ২ লাখ টাকা করে এবং একটি ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকাসহ মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে চারটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

সোমবার দুপুর বেলা ১টা থেকে যৌথবাহিনী নগরীর ধাপ এলাকার উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল, নিউ রংপুর ক্লিনিক এবং হেলপ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা, প্রয়োজনীয় অনুমোদন না থাকাসহ নানা অভিযোগ পাওয়ার পর জরিমানা করা হয়। এ ছাড়া তিনটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার তালাবদ্ধ করে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও রংপুরের সিভিল সার্জন শিরিন সুলতানা।

অভিযান শেষে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সাংবাদিকদের জানান, একটি বেসরকারি ক্লিনিকে একটি শিশু ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এমন খবর পাওয়ার পর তারা ওই ক্লিনিকে যান এবং খোঁজখবর নেন। আজ সোমবার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, ‘আমরা তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম পাওয়ায় প্রতেককে ২ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করেছি। এ ছাড়া একটি ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যথায় দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

রংপুরের সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা বলেন, ‘আমরা আজ রংপুর নগরীর ধাপ এলাকায় তিনটি বেসরকারি ক্লিনিকে গিয়ে ব্যাপক অনিয়ম পেলাম। সেখানে কোনও ডিউটি চিকিৎসক পাওয়া যায়নি। সেই সঙ্গে পর্যাপ্ত নার্সও নেই। এ ছাড়া প্রয়োজনীয় অনুমতি না থাকাসহ ব্যাপক অনিয়ম ও অসঙ্গতি পেয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী