রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে: পরিবেশ উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১৮:৫৭আপডেট : ১৬ জুন ২০২৫, ১৮:৫৭

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতি ও পরিবেশবান্ধব এক উৎকৃষ্ট শিক্ষাঙ্গনে রূপ নেয়, সেটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের প্রয়োজন অস্বীকারের কোনও সুযোগ নেই। তবে এই ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য, জলাধার সংরক্ষণ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করে।’

সোমবার (১৬ জুন) সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও প্রকৃতিপ্রেমের প্রেক্ষাপটে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে। আকাশের দিকে তাকিয়ে হতাশ না হয়ে মাটির দিকে তাকিয়ে আশাবাদী হতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন সিরাজগঞ্জকে আরও পরিচিত করে তোলে, সেটিই কাম্য।’

সোমবার (১৬ জুন) বিকালে রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসের পাঠানো এক তথ্যবিবরণীতে জানানো হয়, অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ড. কাইয়ুম আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মুখলেসুর রহমান এবং বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম।

উল্লেখ্য, শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়ির নিকটবর্তী এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের পরে উপদেষ্টা পরিকল্পনা কমিশনে প্রতিবেদন পেশ করবেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে এনায়েতপুর স্পার শক্তিশালীকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

/এমএএ/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
‘সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে’
এক বছরে সম্পদ কমেছে রিজওয়ানার, বিদেশে দায় আছে খলিলুরের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস