চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০২৫, ১৭:০২আপডেট : ২২ জুন ২০২৫, ১৮:৩৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। চলতি বছর করোনায় একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২২ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

করোনায় মৃত্যু হওয়া দুজন হলেন– পটিয়া উপজেলার মোহাম্মদ ইরশাদ (১৪) এবং কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)।

করোনা শনাক্ত হলেও ইরশাদ কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি ইয়ামিনের যক্ষ্মাও ধরা পড়ে। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তাদের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের ১২ হাসপাতাল ও ল্যাবে ২৩৫ জনের করোনা পরীক্ষা হয়। সেগুলোর মধ্যে সাতটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জনের পরীক্ষায় ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৮ জনের পরীক্ষায় ২ জন, এপিক হেলথ কেয়ারে ৯০ জনের পরীক্ষায় ১ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২২ জনের পরীক্ষায় ২ জন, পার্কভিউ হাসপাতালে ২৮ জনের পরীক্ষায় ২ জন, ন্যাশনাল হাসপাতালে ১১ জনের পরীক্ষায় ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৬ জনের পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ১২ জনের মধ্যে ১১ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৮ জন জেলার বাসিন্দা। এর মধ্যে শিশু ১ জন, নারী ৩৪ জন এবং পুরুষ ৩৭ জন আক্রান্ত হন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে করোনায় আরও দুই জন মারা গেছেন। গত চব্বিশ ঘণ্টায় ৬টি হাসপাতালে ২৩৫ জনের পরীক্ষা হয়। এর মধ্যে সাতটি হাসপাতালে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। চলতি বছর করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত এটি। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের