মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
২২ জুন ২০২৫, ১৯:০৪আপডেট : ২২ জুন ২০২৫, ১৯:৫২

নীলফামারীতে বজ্রাঘাতে কাশিনাথ রায় (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
কাশিনাথ রায় পার্শ্ববর্তী এলাকার কাঙ্গারু বর্মণের ছেলে। 
ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‌‌‍‍'আজ দুপুরে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন কাশিনাথ। হঠাৎ বজ্রাঘাতে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।'
তিনি আরও জানান, কাশিনাথ রায় দীর্ঘদিন ধরে কচুয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।'
একই গ্রামের বাসিন্দা মশিউর রহমান ও মো. বাবলু মিয়া জানান, দুপুরে বৃষ্টিপাতের সময় কৃষক কাশিনাথ রায় মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 
এ ব্যাপারে নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, ‌'এখনও পর্যন্ত বজ্রাঘাতে মৃত্যুর কোনও খবর আমরা পাইনি। তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

/এমএএ/
সম্পর্কিত
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ