জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৮:০০আপডেট : ২৩ জুন ২০২৫, ১৯:৪৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশ জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে।’ সোমবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদা আটকের সময় সৃষ্ট মবের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের ঘটনায় বাহিনীর কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধব হতে শুরু করেছে। আগের মতো পুলিশ ব্যবহার করে না। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।’

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে উপদেষ্টা টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী