নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারের এক বছরের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১৮:৫৭আপডেট : ৩০ জুন ২০২৫, ২০:০৮

মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার এলাকায় মৎস্য আড়তে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ পিরানহা মাছ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুতের অভিযোগে টিটু মিয়া (৫২) নামে এক আড়তদারকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার পশ্চিম বাজারের অপূর্ব মৎস্য আড়তে যৌথ অভিযান চালিয়ে ২৫৮ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

স্থানীয় মৎস্যজীবীরা বলেন, ‘বেশ কয়েকটি আড়তে প্রায় সময় নিষিদ্ধ পিরানহা মাছ ও চাষের মাগুর মাছে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে। মৎস্য বিভাগের নিয়মিত তদারকি না থাকায় এসব নিষিদ্ধ মাছ বিক্রি করা হচ্ছে।’

জেলা প্রশাসক ইসরাইল হোসেন বলেন, ‘সদর উপজেলার পশ্চিম বাজার মৎস্য আড়ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযানকালে অপূর্ব মৎস্য আড়তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ২৫৮ কেজি পিরানহা মাছ পাওয়া যায়। আড়তদার আসামি  টিটু মিয়াকে (৫২) গ্রেফতার করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক  এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের