টঙ্গীতে অস্ত্র ও জাল টাকাসহ একজন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ১৫:০৯আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৫:০৯

গাজীপুরের টঙ্গীতে রাকিব হাসান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার এবং জাল টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) মামলা দায়ের শেষে রাকিবকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর আমতলী কেরানীরটেক বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎গ্রেফতার রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আরজি কালিকাপুর গ্রামের আজাহার আলীর ছেলে। সে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল কোয়ার্টারের বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে আমতলী কেরানীরটেক বস্তি মোড়ে অবৈধ অস্ত্র বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি রিভলভার, ৬ রাউন্ড গুলি এবং ২ লাখ ৯৮ হাজার ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি