দেশের মানুষ চায় ইসলামি শক্তি ক্ষমতায় আসুক: মুফতি রেজাউল করীম

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ২১:৪০আপডেট : ০২ জুলাই ২০২৫, ২১:৪০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘সারা বাংলাদেশে একটি রব উঠেছে, দেশের মানুষ বলছেন– আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামি নীতি-আদর্শের কোনও দলকে দেখিনি। তাই এবার ইসলামী দলকে দেখতে চাই। দেশের মানুষ চায় ইসলামি শক্তি ক্ষমতায় আসুক।’

বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ‘ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যভাবনা’ বিষয়ক ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অনুষ্ঠানে আরও বলেন, ‘আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে “বেগমপাড়া” করা হয়েছে। শুধু লন্ডনে ভূমিমন্ত্রীর সাড়ে তিনশোটি বাড়ি পাওয়া গেছে। বিদেশের বিভিন্ন স্থানে তারা বাড়িঘর করেছে। এগুলো তাদের বাবার টাকায় করেছে? নেতারা দেশের জনগণের টাকা লুট করে বিদেশে বাড়িঘর করেছে। ৫ আগস্টের পর দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।

‘এই সুন্দর পরিবেশ কাজে লাগাতে না পারলে এটি বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এটি রাজনীতিকদের জন্য কলঙ্ক হয়ে থাকবে। খুনিরা, চাঁদাবাজরা, দেশের টাকা পাচারকারীরা ক্ষমতায় যাওয়ার জন্য মাকে সন্তান হারা করবে। এজন্য আমাদের তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, তা হতে পারে না। ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।’

ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন– জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান, ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহদুল হাসান, হাফিজ মাওলানা মুফতী মঈনুদ্দিন খান তানভীর প্রমুখ।

 

/এমএএ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি