রাজনীতির আলোচনার মঞ্চে এক নেতার বিয়ে পড়ালেন চরমোনাই পীর

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ২০:৪০আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:৪০

ওলামা ও সুধী সমাবেশের মঞ্চে ইসলামী শরিয়া মোতাবেক সংগঠনের এক নেতার বিয়ে সম্পন্ন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। চরমোনাই পীরের বক্তব্য শেষে হঠাৎ বিয়ে পড়ানোর কথা মাইকে বেজে ওঠে।

তার দোয়া ও ওকালতিতে সম্পন্ন হয়। বর সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের আবু বকর ও মুছাম্মৎ সামিয়া বেগমের ছেলে মাওলানা সাইফুল ইসলাম এবং কনে একই উপজেলার বাগবাড়ি উলুকান্দি গ্রামের মানিক মিয়া ও ফুলমতি বেগমের সন্তান তানজিনা আক্তার মৌ।

বুধবার (২ জুলাই) বিকালে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাত ধরে দোয়া মোনাজাতের মাধ্যমে ইসলামিক আকিদা অনুসারে এই বিয়ে পড়ানো হয়। পরে উপস্থিত অতিথিদের মধ্যে খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়।

বর মাওলানা আবু বকর বলেন, পীর সাহেবের আসার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই, হুজুরের হাতে আমাদের বিয়ে সম্পন্ন করবো। এই ভেবে খুব কম সময়ের মধ্যে পীর হুজুরকে বলার পর তিনি আমাদের বিয়ে পড়িয়ে দেন।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী