ফেব্রুয়ারিতে নির্বাচন চান কোটা সংস্কারে রিটকারী আবদুল অদুদ

কুমিল্লা প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ২০:১৫আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২২:০৯

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভালো একটি নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার চান ২০১৮ সালে হাইকোর্টে কোটা সংস্কারের দাবিতে রিটকারীদের নেতা ও কোটা সংস্কারের পক্ষে প্রত্রিকায় রিপোর্ট করে আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই সরকারের কাছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রত্যাশা করি।’

আবদুল অদুদ বলেন, ‘উপদেষ্টা পরিষদসহ দেশের গুরুত্বপূর্ণ পদে কোটা সংস্কার আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, নারী শিক্ষার্থী ও ইসলামি সংগঠনসহ যোগ্য ও দক্ষ প্রতিনিধিদের নিয়োগ দিয়ে বঞ্চনা কমানো সরকারের নৈতিক দায়িত্ব।’

৫৬% কোটার কারণে তিনি বিসিএসে বঞ্চিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্ম যেন কোটার কারণে বঞ্চিত না হয়, সেজন্যই আমরা রিট করেছিলাম। আর সেটার রেশ ধরেই এত বড় পরিবর্তন এসেছে। সেজন্য কোটা আন্দোলনের ৬ বছরে যারা অবর্ণনীয় জুলুমের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ণ করতে হবে।

তিনি বলেন, ‘সেই সময়ে জেল জুলুমের তোয়াক্কা না করে কোটা সংস্কারের পক্ষে ব্যাপক লেখালেখি করি। অনেক রাজনীতিক-বুদ্ধিজীবীর সাক্ষাৎকার প্রকাশ করেছি। আমরা কিছু পাই বা না পাই, দেশটা সুন্দরভাবে চললে আমরা মানসিক প্রশান্তি পাবো।’

আবদুল অদুদ জানান, তাকে নির্বাচন কমিশনার করার জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক দল সুপারিশ করলেও বয়সের কারণে সেটা হয়নি। তার প্রশ্ন, যে দেশে প্রেসিডেন্ট হতে বয়স লাগে ৩৫, প্রধানমন্ত্রী হতে ২৫, সেদেশে নির্বাচন কমিশনার হতে কেন বয়স ৫০ লাগবে?

আবদুল অদুদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য (সাবেক ডেপুটি ইউনিট চিফ), ঢাকা সাব এডিটরস কাউন্সিলের দুবার নির্বাচিত নির্বাহী সদস্য ও কুমিল্লা সাংবাদিক ফোরাম অব ঢাকার নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের