কক্সবাজার সমুদ্রসৈকতে ডুবে মারা যাওয়া চবির দুই শিক্ষার্থীর গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০২৫, ১৭:৪৩আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৭:৪৩

কক্সবাজার হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাব ও আসিফ আহমেদের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক।

গায়েবানা জানাজার নামাজে দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষার্থীদের উদ্দেশে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে আমরা কোনও সিন্ধান্ত নেবো না যাতে আমাদের হারিয়ে দেশ, জাতি ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাস্তবতার ভিত্তিতে আমরা সব কার্যক্রম পরিচালনা করবো।'

এর আগে গতকাল সোমবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উন্নয়ন অধ্যায়ন বিভাগের তিন শিক্ষার্থী। তারা হলেন– কে এম সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। গতকাল সকালেই সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র ও আসিফ নিখোঁজ ছিলেন। আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের