বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

এস এম সামছুর রহমান, বাগেরহাট
১০ জুলাই ২০২৫, ০৮:০০আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:০০

টানা বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে জেলা শহরের সড়ক থেকে গলি, বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান। হাঁটুপানি জমেছে শহরের অধিকাংশ এলাকায়। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানিতে নিমজ্জিত রয়েছে সবজিক্ষেত ও আমন বীজতলা।

বুধবার সরেজমিন দেখা যায়, শহরের খানজাহান আলী রোড, রেল রোড, সাধনার মোড়, শালতলা, পিটিআই মোড়, খারদার স্কুল রোড, জেলা হাসপাতাল মোড়, জেলা ডাকঘরের সামনে, বাসাবাটি, মিঠাপুকুরপাড় মোড়, পৌরসভার পাশের এলাকা, জাহানাবাদ মাধ্যমিক বিদ্যালয় সড়ক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ অনেক জায়গায় হাঁটুপানি জমে আছে।

এ ছাড়া, অনেক দোকান ও বাসাবাড়িতে পানি উঠে গেছে। রাস্তা-ঘাটে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ।

সদর মডেল থানা চত্বর তলিয়ে গেছে শুধু বাগেরহাট জেলা সদর নয়, নয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জানা গেছে। বিশেষ করে, উপকূলের উপজেলা মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল ও মোংলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে ছোট ছোট মাছের ঘের ও পুকুর।

বাগেরহাট শহরের চাল ব্যবসায়ী ঋষিকেশ পাল জানন, বৃষ্টিতে তার দোকানে দুদিন ধরে পানি উঠেছে। এতে দোকানে রাখা অনেক চাল নষ্ট হয়ে গেছে। বাকি চাল রক্ষার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

শহরের খারদ্বর এলাকার গৃহবধূ জুলিয়া বেগম জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে শিশুরা স্কুলে যেতে পারছে না। জরুরি প্রয়োজনে দোকান ও বাজারে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে গেছে। রিকশাচালক কবির হোসেন বলেন, ‘সকাল থেকে বিকাল পর্যন্ত একশ টাকাও আয় হয়নি। পানিতে রিকশা চালানো যাচ্ছে না। যাত্রীও কম।’

শহরের বাসিন্দা স্বপ্না আক্তার বলেন, ‘বাড়ির ভেতরে পানি উঠে গেছে। চুলায় আগুন ধরানো যাচ্ছে না। ছোট ছেলেটা পানিতে ভিজে সর্দি-জ্বরে ভুগছে।’

স্থানীয় সাংবাদিক মামুন আহমেদ ও আহমেদ তারিক জানান, বাগেরহাট পৌরসভার পাশে তাদের অফিসে হাঁটু পানি জমেছে।  এ ছাড়া রাস্তাঘাট জলমগ্ন রয়েছে। বাসা থেকে বের হওয়াই যাচ্ছে না।

বাগেরহাট পৌরসভার একাধিক বাসিন্দা জানান, সরকারি খাল প্রভাবশালীরা দখল করে নেওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামতে পারছে না। তারা অবিলম্বে সরকারি খাল দখলমুক্ত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. ফখরুল হাসান বলেন, ‘পৌর শহরে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে, দৃশ্যমান হলে জনভোগান্তি কমবে। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।’

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ আলহাজ মোতাহার হোসেন জানান, টানা বর্ষণে বাগেরহাটের ১ হাজার ৮ হেক্টর ফসলি জমি নিমজ্জিত রয়েছে। এর মধ্যে ২২২ সেক্টর আমন বীজতলা, ১৭০ হেক্টর সবজি, চার হেক্টর পান ও সাত হেক্টর মরিচক্ষেত রয়েছে।

এই মুহূর্তে বৃষ্টির পানি নেমে গেলে বড় ধরনের ক্ষতি হবে না বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের