দিনাজপুর বোর্ডে পাস করেছে এক লাখ ২২ হাজার ১৪৬ জন

দিনাজপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১৭:১৪আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৭:১৪

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবারে এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮৫ হাজার ৬৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে কৃতকার্য হয়েছে এক লাখ ২২ হাজার ১৪৬ জন। ৬৭ দশমিক শূন্য ৩ শতাংশ পাসের হারের মধ্যে ছাত্রী ৬৯ দশমিক ৭৮ শতাংশ এবং ছাত্র ৬৪ দশমিক ৩৮ শতাংশ।

এবারে এই শিক্ষাবোর্ডের অধীনে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি। আর শতভাগ পাসকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮টি, গত বছরে যা ছিল ৭৭টি।

গত বছরে এই শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বলেন, এবার ফলাফল খারাপের বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। যেসব বিদ্যালয় থেকে কেউই পাস করতে পারেনি, সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী