পাবনায় বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

পাবনা প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ২০:০০আপডেট : ১১ জুলাই ২০২৫, ২০:০০

পাবনার সুজানগর উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের ঘটনায় দলটির কেন্দ্রীয় কমিটি সুজানগর উপজেলা ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন– সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি রুহুল খাঁ, বিএনপি নেতা লেবু খাঁ, পৌর যুবদলের সদস্য মানিক খাঁ, যুবদল নেতা মসজেদ শেখ, যুবদল কর্মী হালিম শেখ, উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার ও এনএ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খাঁ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও সাংগঠনিক ক্ষতিসাধনকারী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের দল থেকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

বুধবার (৯ জুলাই) সকালে এক নারীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের গ্রুপের সমর্থকরা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খানের গ্রুপের সমর্থক সবুজ খানকে ছুরিকাঘাত করে। এ ঘটনার জেরে দুপুর আড়াইটার দিকে সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডে উভয় গ্রুপ তুমুল সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে ৭ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

সংঘর্ষে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা। পুরো এলাকায় কয়েক ঘণ্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুরো উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক নেতাদের অসহিষ্ণুতা ও দলীয় শৃঙ্খলার অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দলকে সংঘাতমুক্ত রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম