গণঅভ্যুত্থানের পরে দেশে চাঁদাবাজ থাকবে আমরা আশা করিনি: পিরোজপুরে নাহিদ

পিরোজপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, ১৭:০৩আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৭:২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটা গণঅভ্যুত্থানের পরে দেশে চাঁদাবাজ থাকবে, দখলদারিত্ব থাকবে, আমরা আশা করিনি। চাঁদাবাজরা এখনও নৃশংসভাবে মানুষ হত্যা করছে।’

জুলাই পদযাত্রার ১৩তম দিনে রবিবার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর শহীদ মিনারে পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনও নির্যাতন নাই করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস– এমন কোনও অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি।'

পিরোজপুর শহীদ মিনারে এনসিপির পথসভা তিনি বলেন, ‘তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। ফলে মানুষ রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।’

এ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউজ থেকে পদযাত্রা শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সর্বশেষ খবর
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা