রাজবাড়ীতে এনসিপির মহাসড়ক অবরোধ

রাজবাড়ী প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ১৮:৪০ আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮:৪০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে মহাসড়ক সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে কয়েক শ’ যানবাহন আটকে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট।

বুধবার (১৬ জুলাই) বিকাল পৌনে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত ২ ঘণ্টা  রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় এনসিপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।

এ সময় বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

এনসিপির রাজবাড়ী জেলার সদস্য আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে নিরাপদে বের হতে পারেননি, ততক্ষণ পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি চলেছে। এখন নেতাকর্মীরা নিরাপদে গোপালগঞ্জে থেকে বের হয়েছেন বিধায় আমরা অবরোধ তুলে নিয়েছি। আজ রাতে মধ্যে নেতাকর্মীরা ফরিদপুরে অবস্থান নেবেন এবং আগামীকাল সকাল ১০টায় ফরিদপুরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল পরদিন ৩টার দিকে রাজবাড়ীতেও সমাবেশ হবে।’

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, ব্লকেড কর্মসূচির কারণে অনেক যানবাহন আটকে পড়েছিল। দুই ঘণ্টা পর তারা সড়ক থেকে সরে গিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করেছেন। তবে  পরিস্থিতি শান্ত ছিল।

/এমএএ/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান