সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ জামায়াত নেতা নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১১:০৫আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:৪১

ঢাকার সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াত ইসলামীর দুই নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ থেকে ৯ জন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন– মাওলানা আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলায়।

আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাঙ্গা থানার ওসি বলেন, ‘জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ভাঙ্গা গোলচত্বরে মহসড়কের ওপর যাত্রাবিরতি দেয়। সে সময় খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনিবাসের সামনে দাঁড়িয়ে থাকা ওই দুই জন বাসের চাপায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। ৮-৯ জন আহত হন।’

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে মিনিবাস ও মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী