দাবি না মানলে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে সরকারকে বাধ্য করা হবে: নাহিদ ইসলাম

কক্সবাজার প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১৬:৩৫আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৮:৪৮

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। অন্যথায় সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করা হবে।’

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারে জুলাই পদযাত্রা কর্মসূচিতে পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেবির ময়দানের এ পথসভায় যোগ দেন এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পথসভায় নির্বাচনের আগে সংস্কারের দাবি করে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের জনগণ সংস্কার বোঝে। তাই আগে সংস্কার করতে হবে।’

কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেবির ময়দানে পথসভায় অংশ নেন বিপুলসংখ্যক জনতা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার কক্সবাজার এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

পদযাত্রা ও পথসভায় উপস্থিত অংশ নিয়ে বক্তব্য দেন– এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসীর উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এসএম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পথসভা শেষে কক্সবাজার শহর থেকে এনসিপির চট্টগ্রাম বিভাগের পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঈদগাঁও, চকরিয়া, আমিরাবাদ, কেরানিহাট হয়ে বান্দরবান যাবে। এনসিপির পদযাত্রা ও পথসভা উপলক্ষে শহর ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের