ভোলায় মাইলস্টোন স্কুলের আয়া মাসুমার দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ১৯:০২আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৯:০২

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ মাসুমার মরদেহ দাফন করা হয়েছে। মাসুমা মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানা গেছে, মাসুমা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। তার মরদেহ শনিবার রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়িতে এসে পৌঁছে।

মাসুমাকে একনজর দেখার জন্য স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসী ভিড় করেন তার বাড়িতে। এ সময় বাতাস ভারী হয়ে ওঠে তাদের আহাজারিতে।

মাসুমার স্বামী মো. সেলিম ঢাকায় একটি বায়িং হাউসে ড্রাইভার হিসেবে কাজ করেন। মাসুমা স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় বসবাস করতেন।

/এমএএ/
সম্পর্কিত
সেই তাহসিনকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি