টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুলাই ২০২৫, ১৪:০৩আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৪:০৩

টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর থেকে কখনও থেমে থেমে আবার কখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে নগরীর নিচু এলাকা কাতালগঞ্জ, ওয়াসা মোড়, জিইসি, চকবাজার, ইপিজেড, হালিশহর, আগ্রাবাদ কমার্স কলেজ সংলগ্নসহ বেশ কিছু এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে।

এ ছাড়াও টানা বৃষ্টিতে জেলার বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিচ্ছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে বৃষ্টিপাত আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সকাল থেকে জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহনের সংখ্যা কম। এ কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সুযোগে সিএনজি অটোরিকশা এবং রিকশা অতিরিক্ত ভাড়া দাবি করছে। খাল, নালা, ড্রেনে আবর্জনা জমে থাকার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম নগরীতে এখন আগের মতো জলাবদ্ধতা স্থায়ী না হয়ে ঘণ্টাখানেকের মধ্যে পানি নেমে যাচ্ছে। চলমান জলাবদ্ধতা নিরসনের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে জলাবদ্ধতা তৈরি হবে না। বর্তমানে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চারটি প্রকল্পের কাজ চলমান আছে। যার মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৯ কোটি টাকা।’

এদিকে, চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ দশমিক ০৬ মিলিমিটার। বৃষ্টিপাত আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে। এ সময়ে পাহাড় ধসের শঙ্কা রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের