সংসদের উচ্চকক্ষ ভোটের অনুপাতে হতে হবে, আসন অনুসারে নয়: নাহিদ ইসলাম

জামালপুর প্রতিনিধি 
২৮ জুলাই ২০২৫, ১৫:৪০আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৫:৪০

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ ও সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে, বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তাবনায় সংসদের উচ্চকক্ষ ছিল। আমরা বলেছি, উচ্চকক্ষ ভোটের অনুপাতে পিআর অনুসারে হতে হবে। এটা আসন অনুসারে হবে না।’

সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম জুলাই সনদ প্রসঙ্গে বলেন, ‘উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে ঐকমত্য আসেনি। ঐকমত্য না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এ নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, এ বিষয়ে ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করবো। তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক, সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে ঘোষিত হোক।’

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন ‘পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনি তোড়জোড় শুরু হবে। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।’ 

সকালে জেলা পরিষদ ডাক বাংলোতে ১১টি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় এসসিপি নেতৃবৃন্দ শহীদ পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে শহরের চামড়াগুদাম এলাকায় আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমী মাদ্রাসা ও হরিজন পল্লি পরিদর্শন করেন তারা।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে আজ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে পদযাত্রা শেষ হবে। এরপর ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য দেবেন।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী