কাপ্তাই হ্রদে তিন মাস পর শুরু হচ্ছে মাছ ধরা

রাঙামাটি প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৬:৩৭আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৬:৩৭

কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় নিষেধাজ্ঞার প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘বাংলাদেশে মৎস্য উন্নয়ন করপোরেশন-বিএফডিসি, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সবার সম্মতিক্রমে আগামী ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে এবং ৩ আগস্ট সকাল ৬টা থেকে মাছ পরিবহন করা যাবে।’

বিএফডিসি অফিসের তথ্যমতে, গত অর্থ বছরে কাপ্তাই হ্রদ থেকে মৎস্য অহরণ হয় প্রায় ৮ হাজার ৯শ মেট্রিক টন। আর এ থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুল, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি ডেপুটি ম্যানেজার মাসুদ আলম, মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সমুদ্রে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ ‘কিং চান্দা’
দেশের বাজারে ভারতীয় ও মিয়ানমারের ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার