ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ আগস্ট ২০২৫, ০৯:০২আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:০৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী ভাউচারের চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৪) এবং একই এলাকার হাছি মিয়ার ছেলে জুয়েল (২৩)। তাদের মধ্যে আরিফ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী মনজুর আলম শিপন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে মুসকান প্রতিষ্ঠানের একটি তেলবাহী ভাউচার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই ভাউচারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন ভাউচারটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

‎‎‎‎বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেলবাহী লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী ভাউচারটিকে জব্দ করা হয়েছে। নিহতদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে